নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে বিএনপির রাজনীতির অন্যতম অভিভাবক, জেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ মুছা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোঃ মুছা ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিএনপির এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে শার্শা উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।
শোকবার্তায় বলা হয়, “আলহাজ্ব মোঃ মুছার মৃত্যুতে যশোর বিএনপি একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও নেতৃত্ব দাতা ব্যক্তিত্বকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
শনিবার (৪ অক্টোবর ২০২৫) জোহরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় মনিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে।
জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক এমপি ও দলের সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ ইকবাল, জেলা বিএনপি নেতা মারুফুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাসভবনে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গীস বেগম।
জানাযা শেষে উপস্থিত সকল নেতাকর্মী মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন মরহুম মোঃ মুছাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.