সাঈদ ইবনে হানিফ ঃ যশোর সদরের বসুন্দিয়ায় (৩ অক্টোবর) শুক্রবার 'প্রেসক্লাব বসুন্দিয়া'র কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে সদস্যদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা ১১টা পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ভোট শুরু হয়। এবং দুপুর ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হুমায়ূন কবির ও আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন। মোট ৯টি পদে ভোট গ্ৰহন করা হয়।
সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, সভাপতি পদে আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি পদে শেখ আব্দুল জব্বার, সহ-সভাপতি শেখ গফ্ফার রহমান, সাধারণ সম্পাদক পদে আবু বকর, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক পদে উসমান গনি, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ পালিত, প্রচার সম্পাদক মোঃ ইমদাদুল হক ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান পারভেজ। অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দসহ সকলেই প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম দক্ষতার সাথে এবং সাংবাদিকতার কার্যক্রম সাহসিকতায় জনকল্যাণ ও বস্তুনিষ্ঠতা বজায় রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.