নিজস্ব প্রতিবেদক : শার্শা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, উপজেলা প্রশাসক ডা. কাজী নাজিব হাসান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮ টার দিকে তিনি রামপুপুর সর্বজনীন পূজা মণ্ডপ, উলাশী সর্বজনীন পূজা মণ্ডপ, হাড়িখালি সর্বজনীন পূজা মণ্ডপ, গোগা সর্বজনীন পূজা মণ্ডপ, গোগা পশ্চিমপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ, বাগআঁচড়া সর্বজনীন পূজা মণ্ডপ এবং সামটা পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা এই উৎসব, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে উৎসব উপভোগ করার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহারিয়ার মঞ্জু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গী,গোগা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন,উলাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামছুর রহমান বিষে, উলাশী ইউনিয়ন বিএনপি'র বদি মেম্বার, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, কন্যাদাহ ৬নং ওয়ার্ডের সভাপতি হজরত আলী, বিএনপি'র সক্রিয় কর্মী আশানুর রহমান, যুবদল নেতা লালটু, জাহাঙ্গীর সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। শার্শার মানুষ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিএনপি ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সর্বাত্মক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.