নিজস্ব প্রতিবেদকঃ ম্যাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ এবার ফেব্রুয়ারির বদলে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।
মহাপরিচালক বলেন, ‘জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ডিসেম্বরে বইমেলা আয়োজন কিছুটা ভিন্ন লাগবে কি-না—এমন প্রশ্নে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেলার অনুমতি মিলবে না। আবার রমজানের পরে ঈদের ছুটি থেকে ফিরে আয়োজনও সম্ভব নয়। সেক্ষেত্রে মেলা চলে যেত এপ্রিলে। সব দিক বিবেচনায় ডিসেম্বরেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এ মেলায় প্রকাশিত হয় বিপুলসংখ্যক নতুন বই। মাঝখানে করোনাভাইরাস মহামারির কারণে একাধিকবার মেলা মার্চ-এপ্রিল মাসেও অনুষ্ঠিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.