নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদি ব্যবসায়ী মোঃ শাওবান হোসেন সাবান আলীর ছেলে মোঃ সানি আহম্মেদ(২৬)কে অপহরণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবারকপুর ইউনিয়ন গোলাপ বাজার এলাকায় ওই৫জনকে গ্রেফতার ও মোঃ সানি আহম্মেদকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ আরিফ(২৬), বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ আল-আমিন(২০), একই ইউনিয়নের জমিনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন(২৫), এরাদত বিশ^াস টোলার মৃত নাজেল আলীর ছেলে রাজু আহম্মেদ (২৩) ও শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মড়লটোলার রবিউল ইসলামের ছেলে রাজু হোসেন(২৪)।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি বাজার এলাকায় মুদি ব্যবসায়ী সাবান আলীর ছেলেকে একটি সাদা মাইক্রো যার নং ঢাকা মেট্রো-চ-১৫২৫০০ গাড়িতে ১০/১২জন তুলে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল মোবারকপুর ইউনিয়ন গোলাপ বাজার এলাকায় মাইক্রো বাস সহকারে ওই ৫জনকে গ্রেফতার করে এবং সানি আহম্মেদকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা শ্যামলী বেগম শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার উল্লেখ্য করা হয়, গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্যবসার কাজে বাজারে গেলে শ্যামলী বেগমের ছেলে সানি আহমেদকে (২৫) স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে। এসময় তাকে মারধর করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে তাকে নির্জন স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।
আরও বলা হয়, অপহরণকারীরা ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা বেশি চাঁদা দাবি করে।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, সানি আহম্মেদ নামে একটি ছেলে অপহরণের উদ্দেশ্যে একটি সাদা মাইক্রোবাসে বেশ কয়েকজন তুলে গিয়ে যায় এমন সংবাদ পেয়ে থানা পুলিশ উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পরে মোবারকপুর ইউনিয়ন গোলাপ বাজার এলাকায় মাইক্রো বাস সহকারে ওই ৫জনকে গ্রেফতার করে এবং সানি আহম্মেদকে উদ্ধার করেন।
গানির মা বাদি হয়ে ৮জনের নামসহ আরো ৩/৪জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.