আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলাধীন ব্যক্তি মালিকানায় পরিচালিত ক্লিনিক, ডেন্টিস্ট চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান উন্নয়ন ও যথোপযুক্ত সেবা নিশ্চিতকরনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্বাশা ক্লিনিকের মোঃ রাশেদুল মোমিন সুজন, ফেমাস ক্লিনিকের মোঃ ইসমাইল হোসেন সোহাগ, এসকে ক্লিনিকের মোঃ হাবিবুর রহমান, জননী ডায়াগনস্টিক সেন্টারের মোঃ জামাল উদ্দিন ও আসিফ রেজা, এসএস ক্লিনিকের সোনিয়া আক্তার, ঝিকরগাছা ক্লিনিকের মোঃ আলাল হোসেন, বাঁকড়া সায়রা ক্লিনিকের মারুফ হোসেন, নিশান ডেন্টাল ক্লিনিকের নয়ন হোসেন, ফাতেমা ক্লিনিকের দাউদ হোসেন, মাজেদা ডায়াগনস্টিক সেন্টারের মামুন হোসেন সহ উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক গন। সভায় সভাপতি সকলকে নির্ধারিত নিয়ম মেনে প্রতিষ্ঠানগুলো চালানোর নির্দেশনা প্রদান করে বলেন, এখন থেকে যেকোনো সময় ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.