স্টাফ রিপোর্টার : শুক্রবার (১২ সেপ্টেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সফল করতে অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির সাথে জেলা প্রতিনিধি টিমের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিনিধিদল সভাস্থল ঐতিহ্যবাহি ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ পরিদর্শন করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী হায়দার রানার নেতৃত্বে বাস্তবায়ন ও উপকমিটির নেতৃবৃন্দ কর্মী সভাস্থল পরিদর্শন করেন।
পরে স্থানীয় সোনালী মার্কেটে যুবদলের অফিসকক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আসলাম শেখ, যুগ্ম-আহবায়ক (সহ-দফতর) মিলন মাহমুদ বকুলসহ বাস্তবায়ন ও উপকমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.