সাঈদ ইবনে হানিফ, প্রিয় শিক্ষকের স্মৃতি ধরে রাখতে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
জানা গেছে, বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষকের স্মৃতি ধরে রাখতে ‘আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি’ চালু করার উদ্যোগ নিয়েছে একই বিদ্যালয়ের এসএসসি (২০২০) ব্যাচের শিক্ষার্থীরা। তাদের নন্দিত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অন্যান্যে শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল।
রোববার ১৭ আগস্ট, এই চুক্তিপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, ২০২০ ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন, মোস্তাকিম বিন জামানসহ অনেকে। উল্লেখ্য, আগামী ১৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.