মুরতাদ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ত্রাণ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, মোঃ আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি), মোঃ তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মিজানুর রহমান, দুর্লভপুর এবং পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য, সম্প্রতি বন্যায় শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের শতাধিক বাড়ি ঘর বন্যায় কবলিত হলে উপজেলা প্রশাসন এসব ত্রাণ বিতরণ এর উদ্যোগ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.