নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এক বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল অবৈধ ফেন্সিডিলসহ মো. সামাউল হোসেন (৫৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট-২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর শহরের পালবাড়ী রয়েল মোড় সংলগ্ন যশোর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই মো. কামরুজ্জামান, এএসআই মো. মোফাজ্জেল হোসেন ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পরে অভিযুক্ত সামাউলের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৯০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আটক সামাউল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ী (মাঠপাড়া) গ্রামের মৃত কাউছার মোল্লার ছেলে।
এ ঘটনায় এসআই মো. কামরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সামাউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.