নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর কোতোয়ালী থানার রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মনিরুল ইসলাম (২৫) ও মোঃ রাব্বি ইসলাম শুভ ওরফে খুড়া শুভ (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতার মনিরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি এবং রাব্বি ইসলাম শুভর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী।
যশোর ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই মোঃ কামরুজ্জামান, এএসআই মোঃ মোফাজ্জেল হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযান প্রসঙ্গে এসআই কামরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।”
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম (২৫) — যশোর সদর উপজেলার ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার মোঃ আবুল খালেক এর ছেলে, রাব্বি ইসলাম শুভ ওরফে 'খুড়া শুভ' (৩৫) — কোতোয়ালী থানার রেলরোড ফুড গোডাউনের দক্ষিণ পাশের এলাকার মোঃ রবিউল ইসলাম ওরফে রবি'র ছেলে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.