নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে 'আগামীর পথে যুব সংগঠন'-এর উদ্যোগে শার্শায় অনুষ্ঠিত হয়েছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৮টি দল। দলগুলো হলো—
🔹শার্শা ক্রিকেট একাদশ
🔹 উলাশী ক্রিকেট একাদশ
🔹 পোতাপাড়া ক্রিকেট একাদশ
🔹 চটকাপোতা সাইদুজ্জামান ক্রিকেট একাদশ
🔹 শার্শা দুর্দান্ত একাদশ
🔹 বন্ধুমহল ক্রিকেট একাদশ
🔹 শিকড়ী ক্রিকেট একাদশ
🔹 নাভারণ ক্রিকেট একাদশ
প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে পৌঁছায় উলশী, শার্শা, শিকড়ী ও চটকাপোতা সাইদুজ্জামান একাদশ। সেমিফাইনালে উলাশী ও শার্শা ক্রিকেট একাদশ জয় লাভ করে ফাইনালে উঠলেও বৈরী আবহাওয়ার কারণে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।
পরিস্থিতি বিবেচনায় উলশী ক্রিকেট একাদশ ও শার্শা ক্রিকেট একাদশ-কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। দুই দলের খেলোয়াড়দের হাতে যৌথভাবে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হাসানুজ্জামান অনুপম অধ্যক্ষ শার্শা উপজেলা কলেজ, ওসমান আলী সভাপতি শার্শা ইউনিয়ন বিএনপি, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব।
আয়োজনে সভাপতিত্ব করেন আব্দুর জুবায়ের শাওন সভাপতি আগামীর পথে যুব সংগঠন ও যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা ছাত্রদল।
পরিচালনায় ছিলেন সোহেল রানা সাধারণ সম্পাদক আগামীর পথে যুব সংগঠন এবং ওহিদুজ্জামান ওহিদ কার্যনির্বাহী সদস্য যশোর জেলা ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—"খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। মাদক নয়, মাঠ হোক যুব সমাজের ঠিকানা। খেলাধুলার মাধ্যমে গড়তে হবে মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ।"
এ সময় তিনি তরুণ সমাজকে সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.