বিশেষ প্রতিনিধি লিটন আক্তার পলাশ : আরটিভি'র প্রযোজক রেজা ইসলামের মা ও প্রাক্তন শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সহধর্মিণী মোছাঃ আমেনা বেগম আজ ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার চর-ফরিদপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে হার্ট ও কিডনি জটিলতা কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি..... রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, দুই পুত্র, পুত্রবধু, তিন কন্যা সহ অসংখ্য আত্নীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁকে বেলা ১১টায় চর-ফরিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তেতুলিয়া গোরস্থানে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.