নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র সাত মাসেই ৪৯, বিজিবির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, মাদকদ্রব্য, অস্ত্র, বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে ৪৯ জন চোরাকারবারীকে।
মঙ্গলবার (২২ জুলাই-২০২৫) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি।
তিনি জানান, অভিযান চলাকালীন সময়ে জব্দ করা হয়: ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রূপা, ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৮৬২ বোতল বিদেশী মদ, ২৪.১২৫ লিটার দেশী চোলাই মদ, ৫০০ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ইয়াবা, ১৭০৫২ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, একটি দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি,১৬ বোতল বিয়ার, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী-পিস, কম্বল,কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য।
লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, যশোর ব্যাটালিয়নের অধীনস্থ ৭০.২৭৪ কিলোমিটার সীমান্ত বরাবর নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তাদের এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.