বি.এম বিল্লাল হোসেন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং ঝাঁপা ইউনিয়ন শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে রাজগঞ্জ মুক্ত মঞ্চে ৯নং ঝাঁপা ইউনিয়ন আমীর মাষ্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যশোর জেলা জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য এড. গাজী এনামুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য নূরে আলী নূর মামুন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন- উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ ফরিদ উদ্দীন খান, ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, মাওঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ। এ সমাবেশে এছাড়া পার্শ্ববর্তী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.