শাহাবুদ্দিন আহামেদ: শার্শার ৯নং উলাশী ইউনিয়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উলাশী ইউনিয়ন বিএনপি' কর্তৃক আয়োজিত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মে বিকাল ৫ টার সময় ৯নং উলাশী ইউনিয়ন পানবুড়ি ইউনিয়ন পরিষদে, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে, আগামী ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি' প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমেদ আলী শাহিন,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন,উলাশী ইউনিয়ন বিএনপি'র গণশিক্ষক বিষয়ক সম্পাদক মাস্টার বাবলু রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ, মহিলা নেত্রীরাসহ উলাশী ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের সকল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.