নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সতেরো লক্ষ ছিয়াশি হাজার তিনশত দশ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ, পাতার বিড়ি, বাবা জর্দ্দা এবং কসমেটিক্স আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
সোমবার (২১ এপ্রিল) বিকালে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.