নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ সাত লক্ষ উনসত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, মোটরসাইকেল, হেলমেট, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।
শনিবার ০৫ এপ্রিল বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ বিদেশী মদ, ফেন্সিডিল, মোটরসাইকেল, হেলমেট, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (সাত লক্ষ উনসত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।
আসামি লিটন হোসেন (৩৩) যশোরের মনিরামপুর থানার বলিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে।
আটককৃত আসামিকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.