নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, শাড়ী, কম্বল, থ্রী-পিস, তৈরী পোশাক, চকলেট, ফুসকা, কিশমিশ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
(০২ ফেব্রুয়ারি) রবিবার কাশিপুর, ধান্যখোলা, আমড়াখালী চেকপোস্ট, বর্ণি বিশেষ ক্যাম্প এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে (বাইশ লক্ষ আটষট্টি হাজার তিনশত ষাট) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, শাড়ী, কম্বল, থ্রী-পিস, তৈরী পোশাক, চকলেট, ফুসকা, কিশমিশ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি'র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.