০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পাইকগাছায় মব সৃষ্টি করে যুবক হত্যা: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদাকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মামলা রুজুর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন,২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় অবস্থিত এস. এন্ড এ মোটরসের শোরুমে অভিযান চালায়।

এ সময় পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা থানার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবকের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, নাজমুল হুদাসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহত হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ সূত্র আরও জানায়, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় মব সৃষ্টি করে যুবক হত্যা: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক

আপডেট: ১১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬