০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন,২০২৬)) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত জাহিদুর রহমান দিপু (৩১) যশোরের শার্শা থানার কালিয়ানী গ্রামের আব্দুল মোতালেব গাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দিপুর কাছ থেকে ২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সীমান্তকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬